ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হলেন কোতোয়ালী মডেল থানার মো. আনোয়ার হোসেন
প্রসাদ দাস :চৌকস পুলিশ অফিসার হিসাবে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই মো: আনোয়ার হোসেন দায়িত্ব পালনে অক্লান্ত পরিশ্রম, মেধা, জটিল মামলার সঠিক ও যথাযথ তদন্ত তাকে এনে দিয়েছে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ এস আই (উপ- পরিদর্শক ) হওয়ার গৌরব।
১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপার জনাব আজিজুল ইসলাম কোতোয়ালী মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) আনোয়ার হোসেন এর হাতে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেন।
তথ্য সূত্রে জানা যায়, এসআই আনোয়ার হোসেন কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এবং তিনি একাধিকবার শ্রেষ্ঠত্বের পুরস্কারে ভূষিত হয়েছেন।
জেলা পুলিশ লাইন্সের শেডে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আজিজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।